কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি / : 137
কোটালীপাড়া(গোপালগঞ্জ) প্রতিনিধিঃ
বিশিষ্ট সাংবাদিক " নির্মল সেনের ৯৫ তম জন্ম বার্ষিকী" উপলক্ষ্যে গোপালগঞ্জের কোটালীপাড়ায় আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।আজ রবিবার (৩ আগস্ট ) দুপুর ১২,৩০ মিনিটে কোটালীপাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে এ আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময়
কোটালীপাড়া উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার মো. মাসুম বিল্লা প্রধান অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন। এছাড়াও আরো উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার শাহজাহান সিরাজ,
উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাসার
হাওলাদার, পৌর বিএনপির সভাপতি ইউছুফ আলী দাড়িয়া,পৌর বিএনপির সাধারণ সম্পাদক অলিউর রহমান
হাওলাদার, সাংবাদিক মেহেদি হাসনাত,সাংবাদিক মোল্লা মহিউদ্দিন, মিজানুর রহমান বুলু
,রতন সেন কঙ্কণ , সাংবাদিক হাসিবুর রাহমান , কাজী পলাশ সহ অনেকে।
এ সময় নির্মল সেনের জীবনের নানা দিক নিয়ে আলোচনা করা হয় এবং তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম বিল্লাহ বলেন, ন্যায় ভিত্তিক সমাজ গড়ার জন্য নির্মল সেন সারাটা জীবন লড়াই করেছে।তিনি সমাজতান্ত্রি চিন্তা চেতনায় বিশ্বাসী ছিলেন।এই মহান ব্যক্তির স্মৃতিকে ধরে রাখার জন্য উপজেলা প্রশাসন কাজ করে যাবে।বিশেষ করে তার নামের শিক্ষা প্রতিষ্ঠানটি দাঁড় করানোর চেষ্টা করবো।
উপস্থিত
সাংবাদিকদের পক্ষ থেকে রাজৈর -কোটালীপাড়া সড়কটি
সাংবাদিক নির্মল সেন সড়ক করার দাবী জানানো হয়।আলোচনা সভা শেষে কেক কাটা হয়।
আকাশজমিন/আরআর